অভিযোগের বর্ণনা:
অভিযোগের বিস্তারিত আমি মোঃ সাকিবুল হাসান, বর্তমানে কাতারে কর্মরত একজন বাংলাদেশি প্রবাসী। আমি One Direction IT-Agency / One Direction Institute-এর সাথে ফোনে এবং সরাসরি কথা বলে একটি ই-কমার্স ব্যবসা শুরু করার জন্য তাদের সেবা গ্রহণ করি। তারা মৌখিকভাবে আমাকে আশ্বাস দেয় যে তারা আমার জন্য ডোমেইন ও হোস্টিং, একটি কার্যকর ই-কমার্স ওয়েবসাইট, Facebook, Instagram ও TikTok অ্যাকাউন্ট তৈরি ও সেটআপ করবে এবং ২০,০০০ টাকা মূল্যের পণ্য সংগ্রহ করে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করবে। তারা আরও জানায় যে, বিজ্ঞাপন চালিয়ে ৫–৭ দিনের মধ্যে প্রথম স্টক বিক্রির চেষ্টা করবে। এই আশ্বাসের ভিত্তিতে আমি ব্যাংকের মাধ্যমে দুই ধাপে মোট ৪০,০০০ টাকা পরিশোধ করি। ১৭/০৪/২০২৬ তারিখে ১০,০০০ টাকা (Transaction ID: 3426041700035979) ১৯/০৫/২০২৬ তারিখে ৩০,০০০ টাকা (Transaction ID: 3426051900040966) মোট সার্ভিস চার্জ ছিল ২৫,০০০ টাকা এবং পণ্যের মূল্য ২০,০০০ টাকা। আমি সার্ভিস চার্জের শেষ ৫,০০০ টাকা বাকি রাখি, কারণ শুরু থেকেই তাদের কাজের গতি সন্তোষজনক ছিল না এবং আমি নিয়মিত কোনো কাজের আপডেট পাচ্ছিলাম না। তাই কাজ সন্তোষজনকভাবে সম্পন্ন হলে বাকি টাকা পরিশোধ করব বলে জানাই। অর্থ গ্রহণের পর তারা প্রতিশ্রুতি অনুযায়ী কাজ সম্পন্ন করেনি। তারা একটি ওয়েবসাইট ও একটি ফেসবুক পেজ তৈরি করে দিলেও তা দিয়ে কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব ছিল না। Instagram ও TikTok অ্যাকাউন্টও প্রতিশ্রুতি অনুযায়ী সম্পূর্ণ সেটআপ করে দেয়নি এবং পুরো সিস্টেম ব্যবহারের বিষয়ে কোনো যথাযথ সহায়তাও দেয়নি। তারা ৫–৭ দিনের মধ্যে প্রথম স্টক বিক্রির কথা বললেও নির্ধারিত সময়ে তা করতে পারেনি। আমি বারবার যোগাযোগ করলে তারা "আজ হবে", "কাল হবে" বলে সময়ক্ষেপণ করেছে। অনেক অনুরোধের পর বিজ্ঞাপন চালিয়ে প্রায় ৪,৩০০ টাকার পণ্য বিক্রি করে দেয়, যার অর্থ আমি পেয়েছি। কিন্তু এরপর আর কোনো কার্যক্রম পরিচালনা করেনি, বাকি স্টক বিক্রির জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি এবং কাজের অগ্রগতি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। বর্তমানে প্রায় তিন মাস অতিক্রম হয়েছে। আমি কাজের আপডেট চাইলে তারা অনেক সময় ফোন রিসিভ করে না, বার্তার উত্তর দেয় না এবং সন্তোষজনক কোনো সমাধানও দেয় না। আমি তাদের জানিয়েছি, আমার অবশিষ্ট স্টক বিক্রি সম্পন্ন করুন, তাহলে আমি বাকি ৫,০০০ টাকা সার্ভিস চার্জ পরিশোধ করব। কিন্তু তারা সেই কাজও করেনি। বর্তমানে আমার ৪০,০০০ টাকা বিনিয়োগের বিপরীতে মাত্র ৪,৩০০ টাকার পণ্য বিক্রি হয়েছে, অথচ প্রতিশ্রুত সেবা সম্পূর্ণ করা হয়নি এবং বাকি কাজও বন্ধ রয়েছে। আমার কাছে ব্যাংক ট্রান্সফারের রসিদ, Messenger ও WhatsApp কথোপকথনের স্ক্রিনশট, কল লগ এবং অন্যান্য প্রাসঙ্গিক প্রমাণ রয়েছে, যা প্রয়োজনে উপস্থাপন করতে পারব। অতএব, বিষয়টি তদন্ত করে আমার অভিযোগের ন্যায্য প্রতিকার, পরিশোধকৃত অর্থের বিষয়ে যথাযথ সমাধান এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
অভিযুক্ত প্রতিষ্ঠানের নাম:
one direction it- agency
অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা:
House 1/A, Road 7, Sector 7, Uttara, Dhaka, Bangladesh, 1230
অভিযুক্ত প্রতিষ্ঠানের ইমেইল:
info@onedirection.com.bd
অভিযুক্ত প্রতিষ্ঠানের ফোন:
01705063650
বিভাগ:
ঢাকা
জেলা:
ঢাকা
পণ্য / সেবা ক্রয়ের তারিখ:
17 এপ্রিল 2026
ঘটনার তারিখ:
26 জুলাই 2026
স্বাক্ষীর তথ্য: